এই শহরটা জানে আমার কোন বন্ধু নেই

এই শহরটা জানে আমার কোন বন্ধু নেই -সৌরভ হালদার

এই শহরটা জানে আমার কোন বন্ধু নেই, নেই কোন গল্প বলার সাথী, আছে শুধু কল্পহীন স্বপ্ন।

জীবনে চলার পথে,যাদের জেনেছি বন্ধু বলে। তারা আমার বন্ধু নয়,পথ চলার সাথী।

সত্যি বলতে,এই শহরে আমার কোন বন্ধু নেই।

এই যে আমি ক্লান্ত সফর শেষে গল্প বলার ইচ্ছে জাগে,যেমন “তারারা চাঁদের সাথে গপ্পো বলে” তেমন কোন বন্ধু নেই।

একলা দুপুর উপুড় হলে,দিন ফুরালে সময়ের সাথে যত্ন করে ভালোবাসবে, তেমন কোন মানুষ নেই।

আগলে রাখা মায়ার মতোন, জমিয়ে রাখা ফুল গুলোর গল্প বলার কোন বন্ধু নেই।

এই শহরে হারিয়ে গেলে, নিরুদ্দেশ এক পথিকের মতো সন্ধান করার বন্ধু নেই।

এই শহরটা জানে আমার কোন বন্ধু নেই।

সৌরভ হালদার
ছাত্র, অনার্স প্রথম বর্ষ ( ব্যবস্থাপনা বিভাগ)
সরকারি ব্রজলাল কলেজ খুলনা

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img