এঁচোড় পোস্তর কথা শুনেছেন বা খেয়েছেন ? জেনে নিন কিভাবে বানাবেন এঁচোড় পোস্ত

মৌমিতা মজুমদার (news bazar24) : পোস্ত শুনলে প্রথমে মনে পরে পটল পোস্ত, ঝিঙে পোস্ত ও আলু পোস্তর মতো খাবারের কথা। তবে এঁচোড় পোস্তর কথা শুনেছেন?

কি শুনেননি তো? আলু, ঝিঙে, পটল পোস্ত ইত্যাদির মতো এঁচোড় পোস্তও খেতে খুবই সুস্বাদু। তো চলুন দেখে নিন এই সুস্বাদু রান্নাটির রেসিপি।

উপকরণঃ- এঁচোড় ২৫০ গ্রাম ( এঁচোড় এর খোসা ফেলে দিয়ে কিন্তু ছোট ছোট করে কাটতে হবে। আর এই এঁচোড় পোস্ত বানতে নরম এঁচোড় হলে ভালো হয় ) পোস্ত ৪ টেবিল চামচ ( জল দিয়ে পোস্ত টা ভালোভাবে বেটে নিতে হবে) সরষের তেল দারচিনি ১ এলাচ ৪ লবঙ্গ ৪ গোটা জিরা সামান্য আদা – রুসুন বাটা ১ চামচ , লাল শুকনো লঙ্কা গুঁড়ো ১/২ চামচ, হলুদ ১/৪ চামচ, জিরা বাটা বা গুঁড়ো ১/২ চামচ , নুন , কাঁচা সবুজ লঙ্কা ৩ টা , গরম মশালা গুঁড়ো আপনার আন্দাজ মতো ।

প্রণালিঃ- এঁচোড় পোস্ত বানানোর জন্য কড়াই গরম করে তেল দিতে হবে। তেল গরম হলে ফোড়ন দিয়ে দিতে হবে এলাচ, লবঙ্গ ,দারচিনি আর গোটা জিরা। তেলে সামান্য নাড়াচাড়া করে নিতে হবে, যাতে গন্ধ টা ভালো আসে। এবার এঁচোড় দিয়ে দিতে হবে। আমি এখানে খুবই নরম এঁচোড় নিয়েছি তাই সেদ্ধ করলাম না। আপনারা চাইলে এঁচোড় আগে একটু সেদ্ধ করে নিয়ে এই রান্নাটা করতে পারেন। এখন এঁচোড় টা ভালোভাবে ভেজে নিতে হবে কারন এঁচোড় এ একটা আঠা ভাব থাকে। তবে এঁচোড় ভালোভাবে ভাজলে সেই আঠা ভাবটা চলে যায়। এঁচোড় ভালোভাবে ভাজা হলে আদা – রুসুন বাটাটা দিয়ে দিতে হবে।

আদা- রুসুন তেলে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো , জিরা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর দিতে হবে পোস্ত বাটা। পোস্ত বাটার পাত্রে পোস্ত লেগে থাকলে টা ধুয়ে দিয়ে দিতে হবে। এবার সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পোস্ত বাটার কাঁচা গন্ধ টা চলে যায়। এরপর দিয়ে দিতে হবে জল। এঁচোড় যেন ডুবে থাকে সেই মতো জল দিতে হবে। গ্রেভি ফুটে উঠলে ঢাকা দিয়ে হতে দিতে হবে ১৫ মিনিট, তবে আঁচটা কমিয়ে দিতে হবে। ১৫ মিনিট পর ঢাকা খুলে নিন। ছড়িয়ে দিতে হবে গরম মশালা গুঁড়ো। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল এঁচোড় পোস্ত। এই এঁচোড় পোস্ত গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img