ঋতু পরিবর্তনে হঠাৎ ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়লে কি করতে হবে, আসুন জেনে নেই

Newsbazar24:শীতের প্রকোপ কমতে শুরু করার সাথে সাথে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনে আমাদের শরীর দ্রুত খাপ খাইয়ে নিতে পারে না। স্বাভাবিকভাবেই নানা ধরনের অসুখ-বিসুখের প্রকোপ বাড়ে। বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়ার সমস্যা দেখা দেয়। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী এই সমস্যা দূর করতে হলে জল পান করতে হবে।
নাক দিয়ে জল পড়তে থাকলে শরীরে জলের ঘাটতি হয়। এসময় শরীরে জলের ভারসাম্য রাখতে পর্যাপ্ত জল পান করতে হবে। জল পান করতে ভাল না লাগলে জলের পাশাপাশি স্যুপ, ডাবের জল লেবুর শরবত, ফলের রস ইত্যাদিও পান করবেন।
যদি ঋতু পরিবর্তনের সময় হঠাত্‍ ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়তে থাকে তবে চা পান করুন। চা পান করলে বন্ধ নাক সহজেই খুলে যাবে। চায়ের অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য এক্ষেত্রে মূখ্য ভূমিকা রাখে। চায়ের সঙ্গে তুলসি পাতা মিশিয়ে ফুটিয়ে নিলে আরও বেশি উপকার পাবেন।
পাশাপাশি গরম জলের ভাপ ঠান্ডা লাগার সমস্যা দূর করতে কাজ করবে সহজেই। কারণ ভাপ নিতে পারলে সাইনাসে গরম বাতাস পৌঁছে যায়। যে কারণে শ্বাস নেওয়া সহজ হয়। গরম জল ফুটিয়ে দিনে ৩-৪ বার ভাপ নিতে পারেন। এতে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
হালকা গরম জলে স্নান অনেক উপকারও করে। বন্ধ নাক খুলে দিতে কাজ করে এটি। তবে স্নানের জল যেন খুব বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বেশি গরম জল দিয়ে স্নান করলে তা বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img