Wednesday, December 17, 2025
17 C
Kolkata

উত্তরবঙ্গ বাসীদের জন্য সুখবর, দীর্ঘ প্রতীক্ষার পর শিয়ালদা-জলপাইগুড়ি রোডের মধ্যে সরাসরি ট্রেন চালু হতে চলেছে

Newsbazar24: বহু প্রতীক্ষার পর অবশেষে জলপাইগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত সরাসরি ট্রেন বা চালু হতে চলেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে আগামী ১৪ তারিখ জলপাইগুড়ি রোড স্টেশনে এই ট্রেনের শুভ যাত্রা শুরু হবে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনপ জানিয়েছেন, “১৪ জুন বিকেল ৫ টায় জলপাইগুড়ি রোড স্টেশনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ট্রেনের যাত্রা শুরু হবে। তারপর রাত ৮ টা ৩০ মিনিটে ট্রেনটি শিয়ালদহের উদ্দেশে যাত্রা শুরু করবে।” তিনি আরও জানান, এই ট্রেনটি শিয়ালদহ এবং জলপাইগুড়ির মধ্যে একটি দ্রুত এবং সরাসরি যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে, যা স্থানীয় মানুষের পাশাপাশি ব্যবসায়ী এবং পর্যটকদের জন্যও বিশেষভাবে উপকারি হবে।

নতুন ট্রেনের সময়সূচী

গত ২৫ ফেব্রুয়ারি রেলবোর্ড শিয়ালদহ-জলপাইগুড়ি রোড স্টেশনের মধ্যে সরাসরি ট্রেনটি চালু করার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ অনুসারে, ট্রেনের রেক হিসেবে ২২৩১৭ এবং ২২৩১৮ শিয়ালদহ জম্মু-তাওয়াই হামসফর এক্সপ্রেসের রেক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের উদ্যোগেই এই ট্রেন চালু হয়েছে তিনি দীর্ঘদিন ধরে এই ট্রেনটি চালুর জন্য চেষ্টা করে আসছিলেন। তিনি মনে করেন, এই ট্রেনটি চালু হওয়ায় জলপাইগুড়ি এবং শিয়ালদহের মধ্যে যাতায়াত সহজ হবে পাশাপাশি, এই ট্রেনটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জলপাইগুড়ির ব্যবসায়ীরা আশা করছেন, এই সরাসরি ট্রেনের ফলে পণ্য পরিবহণে আরও সুবিধা হবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চারিত হবে।
তবে, শুরু থেকেই ট্রেনটি চালু করার জন্য রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিক বাধা ও বিলম্ব ঘটেছে।

ট্রেনটি চালু হলে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। বর্তমানে, এই পথের যাত্রীদের বিভিন্ন রুটে যাতায়াত করতে হয় এবং অনেক সময় নষ্ট হয়। কিন্তু সরাসরি ট্রেন চলতে থাকলে যাত্রীরা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারবেন এবং তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও সুবিধা হবে।
জলপাইগুড়ি এবং শিয়ালদহের মধ্যে সরাসরি ট্রেন চালু হওয়ার ফলে এই দুটি অঞ্চলের পর্যটন ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়বে। জলপাইগুড়ি এবং ডুয়ার্সের মতো পর্যটনস্থলগুলি ভারতীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে, পর্যটকদের শিয়ালদহ থেকে জলপাইগুড়ি আসতে বেশ কিছু সময় লাগে এবং সেই পথে ট্রেনের সংযোগ অনেকটাই কম ছিল। তবে এই সরাসরি ট্রেন চালু হওয়ায় পর্যটকদের জন্য এই যাত্রাটি আরও সুবিধাজনক হয়ে উঠবে। ফলে, দুই শহরের পর্যটন শিল্পে উল্লেখযোগ্য উন্নতি আশা করা যাচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষও জানাচ্ছেন, পর্যটকদের নিরাপত্তা এবং সুবিধার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img