news bazar24:
গতকাল সফলভাবে পদার্পণ করেছে চন্দ্রযান ৩। সেই স্বপ্ন আজ সত্যি হলো কৃশানু নন্দী। পাত্রশায়রের ডান্না গ্রামের বাসিন্দা তিনি। ছোট থেকেই মহাকাশ নিয়ে ছিল ভীষণ আগ্রহ। তাই আজ ভাইয়ের স্বপ্নে খুশি দিদি দেবিকা। গ্রামের ছেলের স্বপ্ন পূরণে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
কৃষক পরিবারের ছেলে কৃশানু নন্দী। কৃশানুর আনন্দে তার পরিবারের সকলেই সামিল। এমনকি রয়েছেন কৃশানুর জামাইবাবু সৌভিক নায়েকও। কৃশানুর পড়াশোনা কমলপুর নেতাজি হাই স্কুল থেকে। উচ্চমাধ্যমিক পাশ করার পর কলকাতায় এসে বিটেক করেন একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে করেছেন এম টেক।
পড়া শেষ করার আগেই তিনি নিজের চাকরি পাকা করে ফেলেন। কৃশানুর বন্ধু থেকে পরিবার-পরিজন সকলেই আজ অত্যন্ত উচ্ছ্বসিত। তার সাথে উচ্ছ্বসিত পাত্রসায়রের বামিরা জিডি হাই স্কুলের প্রধান শিক্ষক রঘুনাথ দেবও। উচ্ছ্বাসের খেটে পড়ে বলেন স্কুলের গর্বের মুকুটেও জুড়লো আরও একটি নতুন পালক। তবে কৃশানু এরম হাজারো কৃশানুর চোখে স্বপ্ন বুনে দিতে যথেষ্ট আগ্রহী, যে কারণে তিনি স্বেচ্ছাসেবী সংগঠনের আওতায় থাকা শিশুদেরও গল্পের ছলে নানান মহাকাশের গল্প শোনান। আমাদের দেশে এমন হাজারো কৃশানু তৈরি হোক এটাই আমাদের আশা।


