ইলিশের দোপেঁয়াজা , বাংলাদেশের রেসিপি মতে এই পদ কিভাবে বানাবেন ?

তাহিরা রহমান (news bazar24) : বর্ষায় ইলিশের সময়ে পাতে ইলিশ তো থাকবেই। ইলিশ ছাড়া বাঙালি যেন মণি হারা ফণী । আর সেই কারনেই দুই বাঙলায় ইলিশের নানা রেসিপির সম্ভার।তবে সেই স্বাদ ধরে রাখার জন্য জানা চাই সঠিক রেসিপি। ভুলভাল রেসিপিতে রান্না করলে স্বাদ তো নষ্ট হবেই সেইসঙ্গে ধুলোয় মিশবে ইলিশের মান সম্মান । আজ চলুন আপনাকে জানাবো  ইলিশের দোপেঁয়াজা তৈরির সবচেয়ে সহজ রেসিপি-

তৈরি করতে যে সব উপকরণ লাগবে –

ইলিশ মাছ- ৪ টুকরা

পেঁয়াজ কুচি- দেড় কাপ

আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ

গুঁড়া মরিচ- ১ চা চামচ

কাঁচা মরিচ- ৪-৫টি

সরিষার তেল- ৩ টেবিল চামচ

লবণ- পরিমাণমতো।

তৈরি করার প্রণালী-

মাছের পিসগুলকে  ভালোভাবে ধুয়ে নিন। এরপর তাতে হলুদ ও লবণ মাখিয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম হতে দিন। 
তেল গরম হয়ে গেলে তাতে মাছের টুকরাগুলো দিয়ে দিন। হালকা ভেজে নিয়ে একটি পাত্রে তুলে রাখুন। এবার সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে হাল্কা আঁচে  ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে কষান। এরপর আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। মসলা কষানো হলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিন। একটু নেড়ে অল্প জল  দিয়ে ঢাকনা দিয়ে দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে উপরে কাঁচা লঙ্কা গুলো ভেঙে ছড়িয়ে দিন। এবার ইলিশ দোপেঁয়াজা খাবার টেবিলে পরিবেশন করুন।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img