ইরান-ইজ়রায়েল যুদ্ধে এবার সরাসরি আমেরিকা ময়দানে

Newsbazar24:ইরান-ইজ়রায়েল সংঘর্ষে এবার আমেরিকা ময়দানে নামল। সংবাদ সংস্থা সূত্র জানানো হয়েছে শনিবার ইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালাল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতানজ় ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে ‘সফল ভাবে’ হামলা চালিয়েছে।
ট্রাম্প সমাজ মাধ্যমে দাবি করেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে এবং সমস্ত মার্কিন বিমান আপাতত ইরানের আকাশসীমার বাইরে নিরাপদে দেশে ফিরেছে। ইরান সরকারের পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয়েছে মার্কিন হানার কথা। আমেরিকান সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লেখেন, অন্য কোনও দেশের সেনাবাহিনী এখনও পর্যন্ত এই ধরনের অভিযান চালাতে পারেনি। সমাজইরানের অন্তত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালাল আমেরিকা ও ইজ়রায়েল। সমাজমাধ্যমেই ট্রাম্পের বার্তা, ‘এখন শান্তির সময় এসেছে।’
শনিবার বেশ কয়েকটি মার্কিন বোমারুকে দেখা গিয়েছিল মিসৌরির ওসাইটম্যান বিমান ঘাঁটি থেকে রওনা দিতে। ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল কমুউনিকেশনস’ দেখাচ্ছিল এই বোমারু বি২ বিমানগুলি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে মার্কিন আক্রমণ।
শুক্রবার জেনেভা বৈঠকে আমেরিকার প্রতি ইরানের বার্তা ছিল, ইজ়রায়েল হামলা না থামালে আমেরিকার সঙ্গে ইউরেনিয়াম চুক্তি নয়। তার এক দিন পরেই দেখা গেল ইরানে আক্রমণ চালানোয় ইজ়রায়েলের ‘দোসর’ হয়েছে আমেরিকা। তবে শনিবার ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে আমেরিকা একাই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।
ইরানের সঙ্গে সংঘাত অব্যাহত ইজ়রায়েলের। নেতানিয়াহু বাহিনীর ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিগুলো নির্দিষ্ট করেছে। জানা গেছে ইজ়রায়েলের দিকেও কয়েক ডজন ড্রোন হামলা চালিয়েছে ইরান।

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img