Newsbazar24:সম্প্রতি শেষ হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। এরপর শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫। ইতিমধ্যে
সৌদি আরবের জেদ্দায আইপিএল ২০২৫ মরশুমের মেগা নিলাম শেষ হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মরশুম ২২ মার্চ থেকে শুরু হবে, চলবে ২৫ মে পর্যন্ত। এটি আইপিএলের ১৮ তম সংস্করণ।
বিসিসিআই সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে একটি ইমেল পাঠিয়ে, যেখানে আইপিএল ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা করেছে শুধু পরের সিজনই নয়, ২০২৬ এবং ২০২৭ মরশুমের সূচিও প্রকাশিত হয়েছে। একই সঙ্গে এও বলে দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, ফলে শুরু এবং ফাইনালের দিন বদলাতে পারে। ২০২৬ মরশুম ১৫ মার্চ থেকে শুরু হবে এবং ৩১ মে পর্যন্ত চলবে। ২০২৭ মরশুমটি ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত চলবে।
বোর্ড সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন,দু’টি ম্যাচই কলকাতায় হবে। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর হওয়ার কথা হায়দরাবাদে।
উল্লেখ্য, গত বছর আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। চেন্নাই এবং বেঙ্গালুরু প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল। আইপিএল ২০২৪ খেতাব জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এবারে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।



