ইংরেজ বাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন

Newsbazar24:: আজ ১২ই জানুয়ারি, ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ ও হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মতিথি। ১৮৬৩ সালের এই দিনে কলকাতার সিমলা স্ট্রিটের দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। এদিন বিশ্ব বরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্ম জয়ন্তী। তাই প্রতি বছরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করল মালদা রামকৃষ্ণ মিশন এবং ইংরেজবাজার পৌরসভা। যৌথভাবে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলেন স্বামী বিবেকানন্দের প্রতি।

ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী স্বামীজীর মূর্তিতে মাল্যদান করছেন।

এদিন সাত সকালেই মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড সংলগ্ন এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মালদা রামকৃষ্ণ মিশন মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দ মহারাজ, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, কাউন্সিলর কাকলি চৌধুরী, শুভময় বসু, উদয় চৌধুরী সহ অন্যান্যরা। শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর দিনটি উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়। যার অঙ্গ হিসেবে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রভাতফেরীর আয়োজন চোখে পড়ে। বর্ণময় প্রভাত ফেরীতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা পা মেলান।
প্রভাত ফেরিতে স্বামীজি, সারদা দেবী ও রামকৃষ্ণ পরমহংসদেবের বেশে সজ্জিত হয়ে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। অনেকের হাতে ছিল স্বামীজীর ছবি ও স্বামীজীর বাণী লেখা প্ল্যাকার্ড। তা নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে স্বামীজীর আদর্শ ও চিন্তা ধারার প্রচার করেন।
ট্যাবলো, ব্যান্ড বাদ্যসহ সুসজ্জিত প্রভাতফেরী শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পথ পরিক্রমা করে মালদহ রামকৃষ্ণ মিশন প্রাঙ্গনে এসে শেষ হয়।
এই দিনটি উপলক্ষে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মিশন প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বামীজীর জীবন আদর্শ ও ভাবধারার উপরে বিশেষ বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img