আলু পরোটা যার নাম শুনলেই মুখে জল আসে ? বানিয়ে ফেলুন আপনার রান্না ঘরে

 news bazar24:  আলু পরোটা যার নাম শুনলেই মুখে জল আসে। এমন কেউই নেই যে এই সুস্বাদু খাবারটি পছন্দ করেন না। তাই দেড়ি না করে চটপট আলু পরোটা বানিয়ে খুশি করেদিন পরিবারের সদস্যদের, নিচে দেওয়া হলো রেসিপি। 

উপকরণ :- আপনি আলুর পরোটা  নিজের হাতে তৈরি করতে চাইলে যা যোগার রাখবেন, আটা ২ কাপ, মাঝারি মাপের ২ টো সেদ্ধ আলু, ১ টা পেঁয়াজ কুঁচি, ২ টো কাঁচা লঙ্কা কুঁচি, আদা- রুসুন বাটা ১/২ চামচ, নুন পরিমাণ মতো, সাদা তেল ২ চামচ, লঙ্কা গুঁড়ো ১ চামচ এর ৪ ভাগের ১ ভাগ, হলুদ গুঁড়ো সামান্য, জিরে আর ধনে গুঁড়ো সামান্য, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ আর লাগছে পরোটা ভাজবার জন্য ঘি বা সাদা তেল। 

প্রণালি :- আপনাকে প্রথমে ১ চামচ তেল দিয়ে ও পরিমান মত জল দিয়ে ভালো করে আটা মাখতে হবে।

আটা মাখাটা যেনো খুব বেশি নরম বা শক্ত না হয়। আটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ১৫ মিনিট। এরপর সেদ্ধ আলু ২ টো র খোসা ফেলে দিয়ে মেখে নিতে হবে। এসময় বানিয়ে নিতে হবে পরোটার ভেতরের পুর। কড়াই গরম করে তেল দিতে হবে। তেলের মধ্যে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভাজা হলে এক-এক করে দিতে হবে কাঁচা লঙ্কা কুঁচি, আদা-রুসুন বাটা, হলুদ গুড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে-ধনে গুঁড়ো। সব উপকরণ তেলে ভেজে নিতে হবে। এরপর দিতে হবে আলু মাখা, নুন আর ধনেপাতা কুঁচি। মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর এটা ঠাণ্ডা হতে দিতে হবে ১৫ মিনিট। হয়ে গেলে মাখানো আটা অল্প করে নিতে হবে। এরপর ভেতরে পুর দেওয়ার জন্য বাটির মতো গোল করতে হবে। পুর একটু বেশি করেই দিতে হবে। পুর দেওয়ার পর চার ধার থেকে আটা নিয়ে ঢেকে দিতে হবে যাতে পুর না বেড়িয়ে আসে। এবার শুকনো আটা দিয়ে গোল করে বেলতে হবে ঠিক যে ভাবে রুটি বেলা হয়। রুটির মতো পাতলা করে না বেলে একটু মোটা করে বেলতে হবে। বেশি চাপ দিয়ে বেলার দরকার নেই। পরোটা ভাজবার জন্য প্যান গরম হতে দিতে হবে। প্যান গরম হলে একটা করে পরোটা দিয়ে ভালো ভাবে দু’পিঠ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ১ চামচ ঘি দিতে পারেন যদি দিতে চান তবে। ঘি দেওয়ার পর পরোটার দু’পিঠ ই ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। এইভাবে বাকি পরোটা ভেজে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন আলুর পরোটা ।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img