আর ওয়াই টি প্রশিক্ষণপ্রাপ্ত যোগা প্রশিক্ষকদের বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার

Newsbazar24 :ভারত সরকারের আয়ুস দপ্তরের অধীন, রেজিস্টার্ড যোগা ট্রেনার তৈরি করার লক্ষ্যে, আর ওআইটি কোর্স। এক বছরের এই কোর্স করানো হচ্ছে রাজ্যের বিভিন্ন য়োগা এবং নেচরোপ্যাথি সেন্টারে। এবার এই পরীক্ষার সাথে জুড়ে দেওয়া হল রাজ্যের দুই মেডিকেল কলেজ কে। উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও দক্ষিণবঙ্গের জন্য কলকাতা মেডিকেল কলেজ। রবিবার ছিল আর ওয়াই টি কোর্সের অষ্টম বর্ষের পরীক্ষা।

মালদা প্রভাত যোগাশ্রম এর অধীন মালদা প্রভাত সংঘ থেকে ৪৮ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে সিট পড়েছে। পরীক্ষার্থীরা এই কোর্সের জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। তারা আরো জানান, এই আর ওআইটি কোর্স পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত। যোগ ও প্রাকৃতিক চিকিৎসাকে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য এই কোর্স। মর্ডান মেডিসিনের সাথে যোগ ও ন্যাচারোপ্যাথি এইভাবে যুক্ত করতে ভারতবর্ষের আর আর কোন মেডিকেল কলেজ এভাবে এগিয়ে আসেনি বলে আমাদের মনে হয়। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি সুস্বাস্থ্যগুলোতে নিয়োগ করা হচ্ছে এই আর ওয়াই টি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের। ৫৪০টি সুস্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যে ১০৮০ জনের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকার যোগ ও ন্যাচরোপ্যাথি কাউন্সিল তৈরি করেছে।
আরো জানা গেছে যে যোগ ও ন্যাচারোপ্যাথি প্রশিক্ষক তৈরি করার লক্ষ্যে, এই প্রশিক্ষণ কোর্স চালু করেছে। এখানে থিওরিটিক্যাল এর পাশাপাশি প্র্যাকটিক্যাল পরীক্ষাও হবে। যেখানে রোগ ভিত্তিক যোগা থেরাপি দেওয়ার কৌশল হাতে কলমে শেখানো হবে।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img