Newsbazar24:রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হল শান্তনু সেনকে। তিনি মেডিক্যাল কাউন্সিলে রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি হিসাবে এতদিন ছিলেন। স্বাস্থ্য ভবনের এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে। অবশ্য এর আগে দলের মুখপাত্র পদ থেকেও সরানো হয়, এমনকি কয়েকদিন আগে তার নিরাপত্তা রক্ষী ও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
প্রাথমিক প্রতিক্রিয়ায় শান্তনু সেন জানান, তাঁকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তিনি বলেন,’আমাকে মুখ্যমন্ত্রী কাজ করার সুযোগ দিয়েছিলেন। আমি সেই মতো কাজ করছিলাম। কেউ কেউ আমার বিরুদ্ধে স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়ে মিথ্যা অভিযোগ করেছেন। আমাকে সেই চিঠি পাঠানো হয়নি। তবে আমি আমার বক্তব্য লিখিতভাবে স্বাস্থ্য সচিবকে জানিয়েছি।’
এই খবরে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘ওটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওর আবার কোনও পদের দাম আছে না কি? শান্তনুবাবুর একটি কন্যাসন্তান আছে। তিনি আরজি করে পড়াশোনা করছেন। শান্তনুবাবু আরজি কর-কাণ্ডে সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। ওঁকে তাঁরই মাশুল গুনতে হল।’





