আমেরিকার নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে পালিত হতে চলেছে রাম নবমী

news bazar24: উত্তর আমেরিকার নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে পালিত হতে চলেছে রাম নবমী উৎসব। এই দেশের আটলান্টিক সিটিতে  ১৬ এপ্রিল, মঙ্গলবার ‘রাম নবমী’ উৎসব উদযাপিত হবে। জানাগেছে আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে ১৪১১, পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হবে।  ওইদিন সন্ধ্যা ছয়টা হতে রাত নয়টা পর্যন্ত  ‘রাম নবমী’ উৎসব উদযাপিত হবে। 

কি ভাবে হবে আটলান্টিক সিটিতে রাম নবমী উৎসব ?

‘রাম নবমী’ উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে পুজা অর্চনা, রামায়ন পাঠ, কথামালা, কীর্তন ইত্যাদি।

উল্লেখ্য,  হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব ‘রাম নবমী’। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার পুত্র হিসেবে রামচন্দ্র এদিনই জন্মগ্রহণ করেন। এরপর থেকেই  রামচন্দ্রের জন্মদিন উদযাপন করা হয় এদিন।

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাম, বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার। 

রাম নবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা করা।নিউ জার্সির  “রাম নবমী” উৎসবের আয়োজকদের পক্ষে  সুমন মজুমদার ও সুব্রত চৌধুরী প্রত্যেক  প্রবাসী  হিন্দুদেরকে এই  রাম নবমী উৎসবে অংশগ্রহনের জন্য  আমন্ত্রণ জানিয়েছেন। 

সপ্তাহের সেরা

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img