news bazar24:
এখনো অনেক কাজ বাকি, দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সাফল্য এসেছে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের। গতকাল অর্থাৎ ২৩ শে আগস্ট ভারতীয় সময় সন্ধে ৬টা ৪ মিনিটে, ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর আগে অবশ্য চন্দ্রযান ২ মহাকাশে বিলীন হয়ে গেছিল।
বলা যায় এক প্রকার তিন সত্যিই সত্যি হল। সেই আনন্দ উচ্ছ্বাস ভাগ করে নিলেন এদিন ইসরোর বিজ্ঞানী পীযুষ্কান্তি পট্টনায়ক। যিনি হলেন পাঁশকুড়ার বাসিন্দা। তিনি বলেন এখনো তাদের অনেকটা লম্বা রাস্তা যেতে হবে, অনেক কাজ বাকি। দীর্ঘ ৪৩ দিনের সময় পেরিয়ে অবশেষে মুখে হাসি এলেও আরো সাফল্য পেতে চান তাঁরা। ল্যান্ডার বিক্রমের তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্বভার ছিল পীযূষ কান্তি পট্টনায়কের উপর। বয়স মাত্র ৩১ বছর।
পাঁশকুড়ার ঘোষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর কাঁঠাল গ্রামের বাসিন্দা। তিনি ইসরোয় যোগ দেন ২০১৫ সালে। তবে পীযূষের মা বাবা ব্যাঙ্গালুরুতেই দিনদশেক আগে ছেলের কাছে পৌঁছে গিয়েছিলেন। বাবা রাধাকান্ত পট্টনায়ক যিনি সেচ দপ্তরের একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং মা অনিমা পট্টনায়ক গৃহবধূ। এদিন ছেলের সাফল্যে বাবা-মাও অত্যন্ত উচ্ছ্বসিত। ভীষণ গর্ববোধ করছেন তাঁরাও। স্ত্রী ঐন্দ্রিলা দেবীও স্বামী পীযূষ কান্তি পট্টনায়কের সাফল্যে ভীষন খুশি। অবশেষে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের পারিশ্রমিক তাঁরা পেয়েছেন বলে মনে করছেন তিনি। সারা বিশ্বের মতো তাঁরাও বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ভাসছেন।
