আবাস যোজনার ঘর না পেয়ে কাঠ মানি ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত এক ব্যক্তি, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যা

Newsbazar24:আবাস যোজনা নিয়ে অভিযোগ যেন থামার নাম নিচ্ছে না। গ্রামবাসীদের দাবি, প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দিয়ে অন্যদের ঘর বরাদ্দ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে।
ঘর পাওয়ার আশায় কাটমানি দেওয়া এক উপভোক্তাকে ব্যাপক মারধরের অভিযোগ। ঘর না পেয়ে নিজের দেওয়া টাকা ফেরত চাইতে গেলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যা এবং তার স্বামী ছেলের হাতে আক্রান্ত ও রক্তাক্ত হন দুর্গা প্রসাদ সাহা নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড়ই এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। যদিও জেলা প্রশাসন সূত্রে খবর এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। সাফাই তৃণমূলের। । অভিযোগকারী আক্রান্ত দুর্গাপ্রসাদ সাহার স্ত্রী অনিতা কুমারী সাহার অভিযোগ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা শকুন্তলা সাহা আবাস প্লাস যোজনায় ঘরের টাকা পাইয়ে দেওয়ার নাম করে তার স্বামীর কাছ থেকে একমাস আগে ৩০ হাজার টাকা কাটমানি নেন। চলতি মাসে ঘরের তালিকাতে দেখতে পান তাদের নাম নেই। এদিন দুর্গাপ্রসাদ সাহা টাকা ফেরত চাইতে গেলে পঞ্চায়েত সদস্যা তার স্বামী এবং ছেলে মিলে চড়াও হয় দুর্গাপ্রসাদ বাবুর উপর।চলে বেধরক মারধর। এমনকি শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করা হয় বলেও তার অভিযোগ। এই মুহূর্তে দুর্গা প্রসাদ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও পঞ্চায়েত সদস্যার দাবি তিনি একটি বৈঠকে ছিলেন। তিনি কোন টাকা নেননি। এসব বিষয়ে জানেন না। বিজেপির অভিযোগ তৃণমূলের প্রত্যেকে এই ভাবে টাকা নিয়ে রেখেছে। প্রশাসন মাইকিং যখন করছে তাহলে এদের কাছ থেকে টাকা উদ্ধার করুক। না তো মানুষ গিয়ে বাড়ি ঘেরাও করুক। তৃণমূলের দাবি বিষয়টি যদি সত্যি হয়ে থাকে তবে প্রশাসন পদক্ষেপ নেবে দল পাশে থাকবে না। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img