আবার কবে দেখা যাবে হ্যালির ধূমকেতু ? জানুন এই ধূমকেতুর রোমাঞ্চকর বিশেষত্ব

news bazar24: আমরা কমবেশি সকলেই ধূমকেতুর কথা পড়েছি, বা ধুম কেতুর কথা শুনেছি। ‘হ্যালির ধূমকেতু’ যার মধ্যে  একটি অন্যতম ধুমকেতু । নামটি অবশ্য ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডম্যান্ড হ্যালি-র নাম থেকেই এসেছে। এই ধূমকেতুর একটা রোমাঞ্চকর বিশেষত্ব রয়েছে। আসুন জেনে নেওয়া যাক।

জ্যোতির্বিজ্ঞানী এডম্যান্ড হ্যালি- মারা যাবার আগে তিনি একরকম ভবিষ্যদ্বাণীই করে গিয়েছিলেন  যে ১৭৫৮ সালে ধূমকেতুটিকে আবার পৃথিবীর কাছাকাছি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞানী মারা যান ১৭৪২ সালে, আর আশ্চর্যজনকভাবে বিশ্ববাসী তাঁর ভবিষ্যদ্বাণী সত্যিই দেখতে পায়। এই কারণেই ধূমকেতুটির  নামকরণ তাঁর নামেই রাখা হয়েছিল।

এরপর প্রতি ৭৫ বছর অন্তর বেশ কয়েকবার হ্যালির ধূমকেতুকে দেখতে পাওয়া গিয়েছে। শেষ দেখা যায় ১৯৮৬ সালে, সুতরাং আমরা ধরে নিতে পারি ২০৬১ সালে আবার সে আসবে। তবে এই ধূমকেতু কাছে এলে পৃথিবীর ওপর কোনো প্রভাব পড়ে কিনা সেটা তর্কসাপেক্ষ। তবে মার্কিন রসসাহিত্যিক মার্ক টোয়েনের জীবন ও মৃত্যুর সাথে এই ধূমকেতুর আশ্চর্য যোগাযোগ লক্ষ্য করা গিয়েছিল যা শুনলে আপনি হয়ত অবাক হয়ে যাবেন-

মার্ক টোয়েনের জন্ম ১৮৩৫ সালে, যেবার হ্যালির ধূমকেতু পৃথিবীর সন্নিকটে দেখা দিয়েছিল। হিসেব অনুযায়ী ৭৫ বছর পর তার ফিরে দেখা দেওয়ায় কথা তো ছিলই। জীবনের প্রান্তবেলায় ১৯০৯ সালে মার্ক টোয়েন মজার ছলেই বলেছিলেন ,”ধূমকেতুর সাথেই আমি পৃথিবীতে এসেছিলাম। আগামী বছরই আবার ধূমকেতুটি পৃথিবী ঘুরে যাবে। তার সাথে আমিও হয়তো চলে যাব।” আর সেটাই সত্যি হয়েছিল!

পরের বছর ১৯১০ সালে নির্ভুলভাবে হ্যালির ধূমকেতুকে দেখতে পাওয়া যায়। সেই বছরই ২১ এপ্রিল মার্ক টোয়েনের জীবনাবসান হয়।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img