আবারো হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা, ফের পেছালো ডিএ মামলা, আবার কবে?

আবারও হতাশায় নিমজ্জিত রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল বকেয়া ডিএ মামলা। দীর্ঘ অপেক্ষার পর মামলার রায়ের দিকে তাকিয়ে ছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত এই মামলাটি মঙ্গলবার দুপুর ৩ টে ৩০ মিনিট নাগাদ শীর্ষ আদালতের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে ওঠে। কিন্তু এবারেও সময়ের অভাবে মামলার শুনানি সম্ভব হয়নি।
সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিএ মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। এদিন পর্যাপ্ত সময় না থাকায় তা হচ্ছে না। আগামী মার্চে ফের শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে কবে পরবর্তী শুনানি হবে, সেই তারিখ বলা হয়নি। এই নিয়ে ১৪ বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি এও প্রশ্ন উঠেছে যেখানে মামলা নিয়ে দীর্ঘ শুনানির প্রয়োজন সেখানে কেন মামলাটিকে প্রথম দিকে না দিয়ে শেষের দিকে দেওয়া হচ্ছে।
দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা। এই মামলাটি পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত। বিগত ২০২২ সালে বকেয়া ডিএ মামলায় হাইকোর্টের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে। এবারেও একই ঘটনা।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img