আবারো বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়,বিশ্ববিদ্যালয়েরই ছাত্রীকে কটুক্তি চার পড়ুয়ার শাস্তি

Newsbazar24 :আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়েরই ছাত্রীকে কটুক্তি করার অপরাধে চার পড়ুয়াকে ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কি জন্য এই নিষেধাজ্ঞা?

বুধবার সন্ধ্যায় একদল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ও আর একদল কলা বিভাগের পড়ুয়ার মধ্যে বচসা তারপর হাতাহাতি মারামারি।।
জানা গিয়েছে, ওই চার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার নিদান ক‍্যাম্পাসের ভিতরে হাত ধরে হাঁটা যাবে না। সেই সঙ্গে ক্যাম্পাস প্রেমের জায়গা নয় বলেও তাঁদের দাবি। অভিযোগ উঠেছে, এই আচরণের প্রতিবাদ করার জন্য কলা বিভাগের পড়ুয়াদের সঙ্গে বিবাদ বাধে। বচসা থেকে পরিস্থিতি পৌঁছয় হাতাহাতিতে। অশ্রাব্য ভাষায় গালাগালি করা হয়েছে বলে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এক ছাত্রকে মারধরও করার অভিযোগ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র পৃথ্বীশ দাস, সৃজন সর্দার। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া অমিত ধীবর ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ধ্রুব মাহাত।

এই ঘটনার এক অভিযোগকারিনী হলেন পড়ুয়া অনুষ্ণা দাস। তিনি বলেন, “আমাদের দুজন বন্ধু একটি ছেলে ও মেয়ে ক্যাম্পাসের ভিতরে হাত ধরে হাঁটছিল। সেই সময় সৃজনরা ক্যাম্পাসের ভিতরে বসে নেশা করছিল। ওরা ওই ছেলে আর মেয়েটিকে প্রশ্ন করে ক্যাম্পাস কি প্রেম করার জায়গা? তখন ওই ছেলে ও মেয়েটি প্রতিবাদ করে, সেই ছে তখন সৃজন সর্দার ওই মেয়েটিকে হাত মচকে দেয়।”

এদিকে এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ক‍্যাম্পাসের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে। আর তার জন্য যা যা করতে হবে করবো। বিশ্ববিদ্যালয় চায় না যে কোনও পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হোক।

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img