আবারও হাকিমপুর চেকপোস্টে ৩০জন বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী

Newsbazar24:বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরুর পর থেকেই সীমান্তের বিভিন্ন চেকপোস্ট দিয়ে হাজার হাজার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী দেশ ছাড়তে শুরু করেছেন। সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) জানিয়েছে, আটক বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় নথি খতিয়ে দেখার পর বাংলাদেশ বর্ডার গার্ডের (BGB) হাতে তুলে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট দিয়ে বহু বাংলাদেশি, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, SIR পর্ব শুরু হতেই দেশে ফিরে যাচ্ছেন। এদের মধ্যে অনেকেই দশ বছরেরও বেশি সময় ধরে ভারতে বসবাস করছিলেন। শুধু তাই নয়, বেশ কয়েকজন বেশ কয়েকবার রাজ্যের বিভিন্ন নির্বাচনে ভোটও দিয়েছেন। বিভিন্ন সরকারি কল্যাণমূলক প্রকল্পেও নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।হাকিমপুর বিএসএফ ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, এসআইআর শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০০০ এর বেশি বাংলাদেশি নাগরিক ভারত ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন। কর্তৃপক্ষের অনুমান, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী এবং বাড়তি নজরদারির ফলে অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ার আশঙ্কায় সীমান্ত পেরিয়ে পালানোর পথ বেছে নিচ্ছেন।
এরপরেও গতকাল ওই হাকিমপুর সীমান্তে ৩০ জনেরও বেশি অবৈধ অনুপ্রবেশকারীকে দেখা যায়।
এই ভিড়ের মধ্যেই ছিলেন ৫২ বছর বয়সী মানিক হালদার, যিনি পাঁচ বছর আগে দালাল মারফত বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। তিনি জানান, তার বাড়ি বাংলাদেশের বরিশাল জেলার ঝালকাঠি থানার ডুমুরিয়ায়।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img