আবারও বীরভূমের লাভপুরে আক্রান্ত পুলিশ গাড়ি ভাঙচুর আহত তিন পুলিশকর্মী

Newsbazar24 :আবারও আক্রান্ত পুলিশ এবার ঘটনাস্থল বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে। সেখানে তিনজন পুলিশ কর্মী আক্রান্ত হন ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।সোমবার লাভপুর থানার পুলিশ ইটের আঘাতে আহত হলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাভপুরের হাতিয়া পঞ্চায়েতের লায়েকপুর থেকে সিউড়ি পর্যন্ত একটি বাস যাতায়াত করা বাসটি এদিন সন্ধ্যায় সিউড়ি থেকে লাভপুরের লায়েকপুরের দিকে আসছিল। তখন বাসের এক যাত্রী লাভপুরের চৌহাট্টার কাছে বাস থেকে নামার চেষ্টা করলে বাস থেকে পড়ে যায়। তারপর ওই যাত্রী গ্রামের বাড়িতে খবর দিলে তাদের পরিবারের লোকজন বাসটিকে আটকে বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তারপর, পরিবারের লোকজন ও বাসের ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তারপর, বাস মালিকের লোকজন লাঘষা গ্রামে গিয়ে উপর গোষ্ঠীর লোকজনকে মারধর করে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে যায় লাভপুর থানা পুলিশ। তারপর, পুলিশের উপর চড়াও হয় বাস মালিকের লোকজনরা। এই ঘটনায় ইটের আঘাতে একজন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত। ঘটনাস্থলে যায় লাভপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় হাতিয়া গ্রাম সংলগ্ন অমৃতবাঁধ এলাকায় টহল দিচ্ছিল লাভপুর থানার পুলিশ। ওই এলাকাতেই নকল কয়েনের ব্যবসা চলছে বলে খবর মেলে। সঙ্গে সঙ্গেই তল্লাশি অভিযানে যায় পুলিশ। নকল কয়েন ব্যবসায়ী পুলিশকে তাড়া করেন। হাতিয়া বাসস্ট্যান্ডের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন তাঁরা। সেই ইটের ঘায়ে ভাঙে পুলিশের গাড়ির কাচ, আহত হন এক পুলিশকর্মীও।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img