Newsbazar24:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীরের সমর্থনে দেওয়াল লিখন। প্রযুক্তি ভবনে দেওয়াল লিখন নিয়ে নতুন করে বিতর্ক। দেওয়াল লিখনে আজাদ কাশ্মীরের পক্ষে স্লোগান। কারা লিখল স্লোগান, সবার মুখে কুলুপ। নেপথ্যে অতিবাম ছাত্র সংগঠন, অভিযোগ টিএমসিপি-র।
জানা গেছে, বাম ছাত্র সংগঠন পিডিএসএফের অজ্ঞাত সমর্থকদের বিরুদ্ধে বিএনএসের ৬১ -র ২ এবং ১৫২ ধারায় একটি স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদ কাশ্মীরের সমর্থনে দেওয়াল লিখনে চাঞ্চল্য ছড়ায়। প্রযুক্তি ভবনে দেওয়াল লিখন নিয়ে নতুন বিতর্ক দেখা দেয়। দেওয়াল লিখনে আজাদ কাশ্মীরের পক্ষে শ্লোগান তোলা হয়। কারা লিখল শ্লোগান, তা নিয়ে তদন্ত শুরু করে যাদবপুর থানা।
কিছু দিন আগে যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলা এবং কিছু ছাত্র আহত হন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এই পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন আবারও চর্চায় উঠে এসেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন?



