আবারও কালিয়াচকে শুট আউট, গুলিবিদ্ধ হয়ে মৃত এক পাঁপড় বিক্রেতা, আতঙ্কিত এলাকাবাসী

Newsbazar24:ফের কালিয়াচকে শুট আউট। এক বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হল এলাকায়। স্বাভাবিকভাবেই একের পর এক খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পুলিশের নজরদারি নিয়ে তাদের প্রশ্ন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের লতিফপুর লাগোয়া নিচেরকান্দি এলাকায়। পুলিশ জানিয়েছে,মৃতের নাম আজহার আলি (৬০)। তার বাড়ি কালিয়াচকের জালালপুর অঞ্চলের ফতেখানি কামাত গ্রামে ।
স্থানীয়দের অনুমান ছিনতাইকারী দুষ্কৃতীরাই তাকে গুলি করে খুন করেছে। যদিও খুনের কারণ নিয়ে এখনও ধন্দে রয়েছে পরিবার। তবে একজন নিরীহ পাঁপড় বিক্রেতাকে কে বা কারা, কেন গুলি করে খুন করল তা নিয়ে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
জানা গেছে এ ব্যক্তি,বিভিন্ন মেলা ও স্থানে সাইকেলে ঘুরে ঘুরে পাঁপড় বিক্রি করতেন। মঙ্গলবারও যথারীতি সাইকেলে চড়ে পাঁপড় বিক্রি করতে গিয়েছিলেন । রাতে বাড়ি ফিরছিলেন তিনি । কিন্তু তিনি যদুপুর পেট্রল পাম্প পেরিয়ে জালালপুরের নিচের কাদি সংলগ্ন ১২নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় আসতেই ছিনতাইবাজদের কবলে পড়েন । দুষ্কৃতীরা টাকাপয়সা কেড়ে নিতে এলে বাধা দেন আজহার আলি । বাধা পেয়ে এক দুষ্কৃতী পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালায় । বৃদ্ধ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা পালিয়ে যায় । পরে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে বৃদ্ধকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
ঘটনার পরপরই কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। এদিকে বৃদ্ধএর পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবারবর্গ জানান, আজাহার মোমিনের সঙ্গে কারও ঝগড়া-বিবাদ ছিল না। তিনি পাঁপড় বিক্রি করে কোনরকমে সংসার চালাতেন। তাই কে বা কারা, কেন তাকে খুন করল তা তারা বুঝে উঠতে পারছেন না। মৃতের প্রতিবেশি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বৃদ্ধ আজহার মোমনের। কারও সঙ্গে তার কোনরকম লেনদেন ছিলনা। তা সত্ত্বেও কে বা কারা, কেন তাকে খুন করল তার সঠিক তদন্ত দরকার।
একের পর এক খুনের ঘটনায় চরম আতঙ্কের মধ্যে কালিয়াচকবাসী ।

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img