আবারও কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক বস্তি

Newsbazar24:আবারও কলকাতা শহরের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকান্ড। ডায়মন্ডবারবার রোডের পাশে বস্তির একের পর এক ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইন্জিন। কিন্তু এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। যদিও যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছেন দমকলের আধিকারিকরা।
মনে করা হচ্ছে ঝুপড়ি গুলিতে বিপুল পরিমান দাহ্য পদার্থ মজুত ছিল। শুধু তাই নয়, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে
গোটা এলাকা ঘিরে রেখেছেন পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বৃহস্পতিবার বিকেলে বস্তির একটি ঝুপড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন। এর ঠিক কিছুক্ষন পরেই একেবারে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। আগুনের তীব্রতায় একের পর এক ঝুপড়ি ভস্মীভূত । কালো ধোঁয়ায় একেবারে ঢেকে যায় চারপাশ।
ঘটনায় সাধারণ মানুষর মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। খালি হাতেই সবাই বেরিয়ে আসেন। তবে আগুনের গ্রাসে সমস্ত কিছুই পুড়ে গিয়েছে বলে দাবি। এই অবস্থায় কীভাবে চলবেন তা স্পষ্ট নয়। শীতের রাতে রাতারাতি আশ্রয়হীন বহু মানুষ।
তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রারথমিক ধারনা। বারে বারে ঝুপড়িগুলোতে আগুন লাগায় উঠছে প্রশ্ন।

সপ্তাহের সেরা

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

Topics

কাউন্সিলর-বিধায়ক-সাংসদ-মন্ত্রী, কীভাবে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দুর উত্থান?

কাউন্সিলর হিসেবেই রাজনৈতিক জীবনের শুরু নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img