Newsbazar24:আবারও কলকাতায় সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গেছে শিয়ালদহ দক্ষিণ শাখার সন্তোষপুর রেলওয়ে স্টেশনের দু’নম্বর প্লাটফর্মে হঠাৎ আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় বেশ কিছু দোকান ও ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায় ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ স্টেশনে দু’নম্বর প্লাটফর্মে একটি রান্নার দোকান থেকে হঠাৎ আগুন লেগে যায় দেখতে দেখতে আশেপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত নামান। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন ছুটে আসে। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে বলে জানা গেছে। আগুনের লেলিহান শিখায় বা প্রায় ১৫-২০ টি দোকান ভস্মীভূত।





