Newsbazar24:আজ মঙ্গলবার ৩রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনের মানউন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে মালদা জেলাতেও বিগত বছরগুলোর ন্যায় এবারেও হায়দারপুর শেল্টার অফ মালদার উদ্যোগে ও মালদা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র (ডি, ডি, আর, সি )এর ব্যবস্থাপনায় পালন করা হল বিশ্ব প্রতিবন্ধী দিবস।
এই দিবস উপলক্ষে ১০ জনকে কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ (আর্টিফিশিয়াল লিমবস)বিতরণ করা হয়, দুইজন মানসিক চাহিদা সম্পন্ন শিশুকে “মিস্কিট” শারীরিক প্রতিবন্ধকতা যুক্ত ১ ব্যক্তিকে ট্রাই সাইকেল ও ২ জনকে ক্রাচ দেওয়া হয়। দুইজন শ্রবণ প্রতিবন্ধীকে কানে শোনার মেশিন ,তিন জন দৃষ্টিজনিত চাহিদা সম্পন্ন ব্যক্তি কে “ডেসি প্লেয়ার”ও একজনকে “স্মার্ট কেন” ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা,৮ জন অন্যভাবে সক্ষম ব্যক্তি যারা বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন তাদেরকেও সংবর্ধিত করা হয়। কুড়ি জন অন্যভাবে সক্ষম শিশুকে রঙ ভরা উৎসবের জন্য পুরস্কৃত করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) পি বি সালুন্কে,অতিরিক্ত জেলাশাসক (এল,আর) দেবাহূতি ইন্দ্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা, এছাড়াও ছিলেন জুভে লাইন জাস্টিস বোর্ডের সদস্যা চৈতালি সরকার ও হায়দারপুর শেল্টার অফ মালদার সম্পাদক রঞ্জিত মোসাদ্দি ।



