Newsbazar24:বুধবার সাতসকালে বিবাদী বাগের নগর দায়রা আদালত চত্বরে গুলিবিদ্ধ এক পুলিসকর্মীর দেহ উদ্ধার। কিছুটা দূরে পড়ে ছিল তাঁর সার্ভিস রিভালবার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। ঘটনার তদন্তে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
জানা গেছে উনি তো ওই পুলিশ কর্মীর নাম গোপাল নাথ। আদালতের এক বিচারকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই পুলিসকর্মী। স্পেশাল ব্রাঞ্চের ওই পুলিস কর্মী মালদহ জেলার বাসিন্দা বলে সূত্রের খবর।
বুধবার সকাল সাতট নাগাদ হঠাৎ এক বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় মানুষজন। কোর্ট চত্বরে গিয়ে তাঁরা গোপালের চেয়ারে বসা দেহ দেখতে পান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিক, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞেরা।
ওই পুলিসকর্মীর মৃতদেহ থেকে কিছুটা দূরে তার সার্ভিস রিভলবার পড়েছিল।।
কি পরিস্থিতিতে ওই ঘটনা ওই পুলিসকর্মী ঘটালেন বা এর মধ্যে অন্য কোন কারণ রয়েছে কিনা তদন্ত করছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট পেলেই আসল ঘটনা জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়।



