Newsbazar24:আগুনে পুড়ে ছাই প্রায় কুড়িটি দোকান,রবিবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটে বামনগোলার পাকুয়াহাটে।আবর্জনার স্তূপ থেকে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে,তড়িঘড়ি এলাকাবাসী সাবমার্সালের জল দিয়ে কোনক্রমে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী জানান হাটের দিনের যে সব দোকান বসে সেই সব দোকানের পাশেই রয়েছিল আবর্জনার স্তুপ সেখান থেকেই হাটের মধ্যে আগুন লাগে।দমকল বাহিনীকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আসার পরে এসে পৌঁছায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারি সাহায্যে আবেদন জানিয়েছেন যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন।








