Newsbazar24::মালদা জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে ও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় মালদহে অনুষ্ঠিত হতে চলেছে আম মেলা ২০২৫। আগামী ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে এই মেলা। মেলায় মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলা এমনকি ভিন রাজ্যেরও বিভিন্ন প্রজাতির আমের প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও আমের তৈরি বিভিন্ন প্রোডাক্ট সহ আমের পায়েস,দই মিষ্টি, ফুচকা ইত্যাদি নানান খাদ্য সামগ্রী বিক্রি হবে।
। এই আম মেলাকে সামনে রেখে দুটি ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল। সোমবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এই দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে, জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক, ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা।

এ বিষয়ে জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক বলেন, আগামী ১৯ থেকে ২২ তারিখ আসন্ন আম মেলা ২০২৫ কে কেন্দ্র করে এ দিন দুটি ট্যাবলোর উদ্বোধন করা হল। এই টেবিলে দুটি সমগ্র জেলা জুড়ে প্রচার করবে যাতে মানুষ এই মেলায় অংশগ্রহণ করতে পারে। বিভিন্ন প্রজাতির আম যেগুলো হারিয়ে যেতে বসেছে সেই প্রজাতিগুলিকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, তার উপায়ও মেলায় উপস্থিত মানুষজনের পাশাপাশি আম চাষিদেরও জানানো হবে বলে জানা গেছে৷





