আকাশের সব পাখী,প্রজাপতি এবার মঙ্গল সমিতির পুজা মণ্ডপে ! গাছে গাছে বাসা ঝুলছে বাবুই সহ ফিঙ্গের

news bazar24: মালদা, ২৭ সেপ্টেম্বর। পুজোর থিম এবার “পাখিরাল”। পরিবেশ বাঁচানোর রক্ষার্থে পাখিদের গুরুত্ব কতটা রয়েছে সেটি এবার তুলে ধরছে মালদা শহরের গয়েশপুর মঙ্গল সমিতির পুজো কমিটির সদস্যরা। পুজা উদ্যোক্তাদের বক্তব্য , মোবাইল টাওয়ারে জেরে পাখিদের সংখ্যা কমছে। পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে পাখিদের বাঁচানো তাদের প্রজনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখি যদি শেষ হয়ে যায়, তাহলে প্রকৃতি কেও বাঁচানো যাবে না । সেই জন্যই এবার মঙ্গল সমিতির পূজা প্যান্ডেলে পাখিরালয় থিম গড়ে তুলেই মানুষকে সচেতনতার বার্তা দেওয়ার উদ্যোগ নিয়েছে পুজো উদ্যোক্তারা।
উল্লেখ্য, মালদা শহরের মনস্কামনা রোডের এক পাশেই রাস্তা ধরে চলে গিয়েছে গয়েশপুর মঙ্গল সমিতি ক্লাব। এবারে তাদের পুজোর ৫৭ তম বর্ষ। পুজো মণ্ডপ জুড়েই থাকবে বিভিন্ন প্রজাতির রকমারি ঝাকে ঝাকে পাখি। তার জন্য পাখিদের বাসা ও তৈরি করা হচ্ছে পুজো মন্ডপে। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাবে , যা দর্শনার্থীদের আকর্ষণ বাড়াবে বলেও দাবি করেছেন পুজো কমিটির সদস্যদের। যদিও এবারে পুজোর সাবেকি প্রতিমাই থাকছে মণ্ডপে। কিন্তু প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পাখিরালয় তৈরি করে এবার মানুষের কাছে এক অভিনব সচেতনতা বার্তা দিতে চলেছে মঙ্গল সমিতির পূজা উদ্যোক্তারা।
গয়েশপুর মঙ্গল সমিতির পুজো কমিটির সম্পাদক প্রণব দাস জানিয়েছেন এবারের পূজোয় সমাজ বন্ধুদের পুরস্কৃত করার পাশাপাশি মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সহযোগিতা করা হবে। এর পাশাপাশি দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হবে। তবে এবারের থিম রয়েছে পাখিরালয় । অর্থাৎ পাখির বাসা এবং পাখির প্রজনন বৃদ্ধি কিভাবে বাড়ানো সম্ভব, সে বিষয়ে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে । প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পাখিদের টিকিয়ে রাখা অত্যন্ত জরুরী। কিন্তু আজকের দিনে মোবাইল টাওয়ারের জেরে বহু পাখি বিলুপ্তির পথে। সমাজ সচেতনতার ক্ষেত্রে এভাবেই আমরা পুজো মন্ডপে পাখিরালয় গড়ে তুলেই মানুষকে সচেতনতার বার্তা দিতে চলেছি।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img