অভিনব উপায়ে সোনা পাচারের ছক বানচাল বিএসএফের, উদ্ধার দু কোটি টাকার বেশি সোনা

Newsbazar24 :ভারত বাংলাদেশের মালদা সীমান্তবর্তী এলাকায় সোনা পাচারের অভিনব ছক বানচাল করলো সীমান্ত রক্ষী বাহিনী। তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে সাতটি সোনার বিস্কুট, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা।
জানা গিয়েছে, বুধবার বিকেলে মালদহের সীমান্ত ফাঁড়ির কাছে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। আগেই গোয়েন্দা বিভাগ সূত্রে খবর ছিল যে স্থানীয় এক পাচারকারী সাইকেল ব্যবহার করে বাংলাদেশে সোনা পাচারের চেষ্টা করতে পারে। এরপরই সীমান্তবর্তী এলাকায় নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়।
সন্দেহভাজন এক ব্যক্তিকে সাইকেল নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে যেতে দেখা যায়। জওয়ানরা তাকে থামার সংকেত দিলে প্রথমে সে স্বাভাবিক থাকলেও, সাইকেলটি ভালোভাবে পরীক্ষা শুরু হতেই পরিস্থিতি পাল্টে যায়। সাইকেলের সামনের টায়ারটি ছিল অস্বাভাবিকভাবে ফোলা, শক্ত এবং ভারী, যা জওয়ানদের সন্দেহ আরও দৃঢ় করে।
যখন এক জওয়ান টায়ারে চাপ দিতে শুরু করেন, ঠিক তখনই পাচারকারী ব্যক্তি সাইকেল ফেলে ভিড়ের সুযোগ নেয়। সেই মুহূর্তে এলাকায় বাজার বসায় বহু মানুষের আনাগোনা ছিল। এই সুযোগে সে ঘনবসতিপূর্ণ এলাকার দিকে ছুটে পালিয়ে যায়। বিএসএফ জওয়ানরা ধাওয়া করেও ভিড়ের কারণে তাকে ধরতে পারেনি।

পরবর্তীতে সাইকেলটি ক্যাম্পে নিয়ে আসা হয় এবং টায়ার খুলে দেখা যায় ভিতরে নিখুঁতভাবে রাবার সিল দিয়ে মোড়ানো সাতটি সোনার বিস্কুট লুকিয়ে রাখা আছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৮১৬.৪১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১,০২,৪০,২৩০ টাকা।
বিএসএফ সূত্রে জানা যায়, তাদের জওয়ানদের সর্তকতার কারণেই চোরাচালানের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। পাচারকারীকে শনাক্ত ও গ্রেফতার করতে এলাকায় তল্লাশি চলছে। এই বিপুল পরিমাণ সোনা আটক হওয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে সক্রিয় সোনা পাচার চক্র বড় ধাক্কা খেল। বিএসএফ সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে, পরিচয় গোপন রাখার শর্তে চোরাচালানের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img