অবৈধভাবে কয়লা চুরি করতে গিয়ে আচমকা ধসে মৃত ৩

Newsbazar24:আসানসোলের কুলটি থানার অন্তর্গত বড়িরা কয়লা খনিতে মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। অবৈধভাবে কয়লা চুরি করতে খনির ভিতরে ঢোকার সময় আচমকা ধস নামায় তিনজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে এলাকার কয়েকজন যুবক কয়লা কাটার উদ্দেশ্যে প্রায় ৩০০ ফুট গভীরে খনির ভিতরে নামেন।
কয়লা কাটার সময় হঠাৎ খনির উপরের অংশ ধসে পড়ে। সেই সময় দু’জন কোনওরকমে খনির বাইরে বেরিয়ে পালিয়ে যান। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান আরও কয়েকজন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ ও বিসিসিএল কর্তৃপক্ষ। উদ্ধারকাজ চালিয়ে খনি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম গীতা বাউড়ি, সুরেশ বাউড়ি ও টিপু মল্লিক। তাঁদের বয়স ৩৫ থেকে ৪২ বছরের মধ্যে। গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাঁদের চিকিৎসা চলছে।বিসিসিএল কর্মী ও স্থানীয় তৃণমূল নেতা সুভাশিষ মুখোপাধ্যায় জানান, খনিটি কাঁটাতার দিয়ে ঘেরা এবং সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও চোরা পথে অবৈধ কয়লা চুরির ঘটনা নিয়মিত ঘটছে। পুলিশ জানিয়েছে, খনির ভিতরে আর কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখতে তল্লাশি ও তদন্ত চলছে।

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img