Newsbazar24:গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তার বার্তা এক নজরে তুলে ধরছি
**ভারতীয় সেনা, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা এজেন্সী এবং বিজ্ঞানীদের স্যালুট**
**স্টেট স্পন্সর্ড টেরিরিজমের বড় উদাহরণ মর্মান্তিক পহেলগাঁও কান্ড**
**সেনার এই সাহসিকতাকে উৎসর্গ করেছি দেশের সকল মহিলাদের**
**প্রত্যেক যুদ্ধে পাকিস্তান কে হারিয়েছি**
**অপারেশন সিঁদুরে ভারত যে আবার শ্রেষ্ঠ তা প্রমাণিত হয়েছে**
**মেড ইন ইন্ডিয়া হাতিয়ারের উৎকর্ষতা ও ক্ষমতা আবার প্রমাণিত হয়েছে**
**পাকিস্তানকে বাঁচতে গেলে জঙ্গিবাদকে নির্মূল করতেই হবে**
**নিউক্লিয়ার ব্ল্যাকমেইল আর সহ্য করবে না ভারত
আমাদের সেনাবাহিনীর সদা সতর্ক**
**ভারতের বাড়িঘর স্কুল কলেজ মন্দির কে নিশানা করেছে পাকিস্তান। সারা পৃথিবী দেখেছে ভারত কিভাবে তার আধুনিক অস্ত্র দিয়ে পাকিস্তানের ড্রোন মিসাইল ধূলিসাৎ করেছে **
**দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় পাকিস্তানি সেনাবাহিনী আমাদের ডিজিএমওর দ্বারস্থ হয়েছে**
**অপারেশন সিঁদুর শেষ হয়নি সাময়িক বিরতি পাকিস্তানকে সতর্কবার্তা**
**বিশ্বের কাছে আমাদের বার্তা, আমাদের নীতি স্পষ্ট পাকিস্তানের সাথে কথা হলে সন্ত্রাস নিয়ে এই কথা হবে, অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। সন্ত্রাস ও আলোচনা একসাথে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসাথে চলতে পারে না। জল আর রক্ত একসাথে বইতে পারে না।**






