
Newsbazar24: সিএবির উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া সংস্থা মাঠে আয়োজিত অনূর্ধ্ব ১৮ সাব জুনিয়র এক দিবসীয় মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় মালদা জেলা দল বীরভূম জেলা দলকে পরাজিত করে। বুধবার বীরভূম জেলা মহিলা দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মালদা জেলা মহিলা দল ২৯.৩ ওভারে পাঁচ উইকেটে ১৫৮ রান তোলে। অনবদ্য ব্যাটিং ও সেঞ্চুরি করেন প্রেয়সি পান্ডে। তিনি ৮৮ বলে ১১৩ রান করেন। বোলিংয়ে নয় ওভারে মাত্র ১১ রান দিয়ে একটি উইকেট লাভ করেন। স্বাভাবিকভাবেই এদিনের খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মালদহ জেলা দলের শ্রেয়সী পান্ডে।





